লেটেস্ট নিউজ

৭০ বছরের শেখ এবং ১৯ বছরের তরুণীর বিয়েতে ৫ কেজি সোনা ও রোলস রয়েলস উপহার নিয়ে তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

সৌদি আরবে এক বিরল বিবাহ অনুষ্ঠান বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। ৭০ বছর বয়সী এক কোটিপতি শেখ তার চেয়ে ৫১ বছরের ছোট এক ১৯ বছর বয়সী তরুণীকে বিয়ে করেছেন। এই বিয়েতে নববধূর জন্য উপহার হিসেবে ৫ কেজি সোনা এবং কোটি টাকা মূল্যের বিলাসবহুল ‘রোলস রয়েলস’ গাড়ি দিয়ে সকলকে চমকে দিয়েছেন ওই বৃদ্ধ।

বিশাল বয়সের ব্যবধান এবং বহুমূল্য উপহারের এই ভিডিও ঘিরে নেটপাড়ায় নানা জল্পনা ও বিতর্ক শুরু হয়েছে। নেটিজেনদের একাংশ এটিকে অর্থের খেলা হিসেবে বর্ণনা করলেও অন্য অংশ ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। অনেকে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি করা ভুয়া ভিডিও হতে পারে বলেও দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *