৭৭তম সাধারণতন্ত্র দিবস: মোদীর শুভেচ্ছা ও বিশেষ কুচকাওয়াজ – এবেলা
এবেলা ডেস্কঃ
আজ ৭৭তম সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুচকাওয়াজ শুরুর আগে তিনি জাতীয় যুদ্ধ স্মারকে শহিদ সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। কর্তব্য পথে ভারতের সামরিক শক্তি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের বর্ণাঢ্য প্রদর্শনী ঘিরে রাজধানী দিল্লিতে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে।
এ বছর প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃত্ব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে ঐতিহ্যবাহী বাগিতে চড়ে তাঁরা বিশেষ প্যারেড প্রত্যক্ষ করবেন। প্রায় ৯০ মিনিট ব্যাপী এই কুচকাওয়াজের মাধ্যমে বিশ্বমঞ্চে ভারতের উন্নয়ন যাত্রা ও সার্বভৌমত্ব তুলে ধরা হচ্ছে।

