৮ম বেতন কমিশন: এক লাফে কতটা বাড়তে পারে বেতন? মিলল বড় সংকেত! – এবেলা
এবেলা ডেস্কঃ
December 20, 202510:42 am
অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই নতুন এই কাঠামো কার্যকর হতে পারে। যদিও সরকারিভাবে এখনও কোনো ঘোষণা আসেনি, তবে গতবারের ট্রেন্ড অনুযায়ী এবার বেসিক স্যালারিতে ২৫ থেকে ৩৫ শতাংশ বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৪ থেকে ৩.০-এর মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে বর্ধিত এই টাকা হাতে পেতে কিছুটা সময় লাগতে পারে। অর্থ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা পড়তে ২০২৭ সাল পর্যন্ত সময় লাগতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হলেও বকেয়া বা এরিয়ারসহ পুরো সুবিধাই পাবেন কর্মীরা। মূলত দেশের মূল্যবৃদ্ধি এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির ওপর ভিত্তি করেই সরকার চূড়ান্ত বেতন কাঠামো নির্ধারণ করবে, যা সাধারণ কর্মচারীদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করবে।
