৮ মে থেকে বদলে যাচ্ছে ইনস্টাগ্রামের চ্যাটিং নিয়ম, আপনার ব্যক্তিগত মেসেজ কি আর নিরাপদ থাকবে – এবেলা
এবেলা ডেস্কঃ
মেটা তাদের জনপ্রিয় ফটো ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এক বিরাট পরিবর্তনের ঘোষণা দিয়েছে। আগামী ৮ মে ২০২৬ থেকে ইনস্টাগ্রামে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড চ্যাট সুবিধা বন্ধ হতে চলেছে। এর ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন আগের মতো পুরোপুরি সুরক্ষিত থাকবে না।
এন্ড-টু-এন্ড এনক্রিপশন হলো এমন এক নিরাপত্তা ব্যবস্থা যেখানে প্রেরক এবং প্রাপক ছাড়া তৃতীয় কেউ এমনকি খোদ কো ম্পা নিও মেসেজ পড়তে পারে না। ২০২৩ সালের ডিসেম্বরে এই ফিচারটি চালু করা হলেও মেটার দাবি খুব কম সংখ্যক মানুষ এটি ব্যবহার করছেন। তাই প্ল্যাটফর্মটিকে নতুনভাবে সাজাতে এই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৮ মে-র পর থেকে পাঠানো কোনো মেসেজই আর এনক্রিপ্টেড থাকবে না। অর্থাৎ প্রয়োজনে মডারেশন বা অন্য কারণে কো ম্পা নি এই মেসেজগুলো অ্যাক্সেস করতে পারবে। যাদের পুরনো এনক্রিপ্টেড চ্যাট রয়েছে তাদের নোটিফিকেশন পাঠানো হবে এবং প্রয়োজনীয় তথ্য ব্যাকআপ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তে ব্যক্তিগত গোপনীয়তা বিঘ্নিত হতে পারে তবে নিরাপত্তা সংস্থাগুলোর জন্য অপরাধমূলক কার্যক্রম ট্র্যাক করা সহজ হবে। ভবিষ্যতের জন্য মেটা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মে বেশি গুরুত্ব দিতে উৎসাহিত করতে পারে।

