লেটেস্ট নিউজ

৯০০ কোটির পরিচালক আদিত্য ধরের গোপন লড়াই, এক পাতা পড়তেই কাটে সারা দিন! – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউড পরিচালক আদিত্য ধরের সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধর’ বক্স অফিসে ৯০০ কোটির মাইলফলক ছুঁয়ে নতুন ইতিহাস গড়েছে। রণবীর সিং ও অক্ষয় খান্নার অনবদ্য পারফরম্যান্সে দর্শকদের মাঝে সিনেমাটির সিক্যুয়েল নিয়ে যখন ব্যাপক উন্মাদনা, তখনই প্রকাশ্যে এলো পরিচালকের এক কঠিন সংগ্রামের খবর। আদিত্য জানিয়েছেন, তিনি ‘ডিস্লেক্সিয়া’ নামক এক জটিল স্নায়বিক সমস্যায় আক্রান্ত।

এই রোগের কারণে আদিত্যর পক্ষে একটানা চিত্রনাট্য পড়া প্রায় আসাম্ভব; মাত্র এক পাতা পড়তেই তাঁর সারা দিন কেটে যায়। ছোটবেলায় অভিষেক বচ্চনও একই সমস্যায় ভুগতেন। তবে এই শারীরিক সীমাবদ্ধতাকে জয় করেই তিনি ‘উরি’র মতো সফল ছবি উপহার দিয়েছেন। বর্তমানে ব্যক্তিগত প্রতিবন্ধকতাকে তুড়ি মেরে উড়িয়ে নিজের আগামী প্রজেক্টের কাজে দারুণ ব্যস্ত রয়েছেন এই অদম্য পরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *