৯৩ লক্ষ ভোটারের নাম কাটা পড়ার পর অনুপ্রবেশকারী কত? অমিত শাহের জবাবে তোলপাড় বঙ্গ রাজনীতি – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে রেকর্ডসংখ্যক নাম বাদ যাওয়া নিয়ে যখন শোরগোল তুঙ্গে, ঠিক তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্যে দানা বাঁধল নতুন রহস্য। ৯০ লক্ষের গণ্ডি ছুঁতে চলা এই তালিকায় বাংলাদেশি বা রোহিঙ্গা কতজন? কলকাতায় বিজেপির ‘চার্জশিট’ পেশের মঞ্চে এই প্রশ্ন উঠতেই কার্যত বল ঠেলে দিলেন নির্বাচন কমিশনের কোর্টে।
শুভেন্দু অধিকারীদের দাবি করা সেই ‘কোটিখানেক’ অনুপ্রবেশকারীর হিসেব কোথায়? অমিত শাহ সাফ জানালেন, এই তথ্য তাঁর কাছে নেই, যা বলার কমিশনই বলবে। তবে সংখ্যা নিয়ে ধোঁয়াশা থাকলেও সুর নরম করেননি শাহ। অনুপ্রবেশকারীদের দেশছাড়া করতে বিজেপি যে বিন্দুমাত্র পিছুপা হবে না, সেই হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট করলেন, মে মাসে সরকার বদলের ৪৫ দিনের মধ্যেই বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়া হবে। কাঁটাতারহীন এলাকায় ফেন্সিং বসানো এখন শুধু সময়ের অপেক্ষা। সব মিলিয়ে ভোটার তালিকায় নাম কাটা এবং অনুপ্রবেশ ইস্যু এখন বাংলার ভোটের ময়দানে সবথেকে বড় তুরুপের তাস।

