লেটেস্ট নিউজ

৯৭ বলে ২২৯ রান! আইপিএলে কোহলি ও ডিভিলিয়ার্সের সেই অতিমানবীয় রেকর্ড যা আজও অক্ষত – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল ২০২৬-এর উন্মাদনা তুঙ্গে থাকলেও ২০১৬ সালের সেই অবিশ্বাস্য স্মৃতি আজও ক্রিকেটপ্রেমীদের মনে টাটকা। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স যে তাণ্ডব চালিয়েছিলেন, তা ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে আছে।

সেই ম্যাচে আরসিবির এই দুই কিংবদন্তি জুটি মিলে দ্বিতীয় উইকেটে মাত্র ৯৭ বলে ২২৯ রানের পার্টনারশিপ গড়েছিলেন। ডিভিলিয়ার্স মাত্র ৫২ বলে ১২৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ছিল ১০টি চার ও ১২টি ছক্কা। অন্যদিকে অধিনায়ক বিরাট কোহলি ৫৫ বলে ১০৯ রান করে যোগ্য সঙ্গ দেন। বোলাররা কার্যত অসহায় হয়ে উইকেট পাওয়ার জন্য হাহাকার করছিলেন। গত দশ বছরে আইপিএলের কোনো জুটি এই রানের পাহাড় টপকাতে পারেনি। আজও আইপিএল ইতিহাসের সর্বোচ্চ পার্টনারশিপের তালিকায় শীর্ষস্থানটি দখল করে রেখেছে এই ‘ম্যাজিকাল’ জুটি।

আইপিএল ইতিহাসের সেরা ৫ পার্টনারশিপ

  • বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স: ২২৯ রান (বনাম গুজরাট লায়ন্স, ২০১৬)
  • বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স: ২১৫* রান (বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, ২০১৫)
  • কেএল রাহুল ও কুইন্টন ডি কক: ২১০* রান (বনাম কেকেআর, ২০২২)
  • শুভমান গিল ও সাই সুদর্শন: ২১০ রান (বনাম সিএসকে, ২০২৪)
  • অ্যাডাম গিলক্রিস্ট ও শন মার্শ: ২০৬ রান (বনাম আরসিবি, ২০১১)

আইপিএলের মঞ্চে অনেক রেকর্ড ভাঙলেও কোহলি-ডিভিলিয়ার্সের এই ২২৯ রানের রেকর্ড ভাঙা বর্তমান প্রেক্ষাপটে প্রায় আসাম্ভব বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *