লেটেস্ট নিউজ

গিল আউট, কিষাণের এন্ট্রি! ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাস্টারপ্ল্যান ফাঁস – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করল বিসিসিআই। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ঘোষিত এই দলে বড় চমক হিসেবে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঈশান কিষাণ। তবে জায়গা হয়নি শুভমান গিল ও জিতেশ শর্মার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা ঘরোয়া সিরিজের সদস্যদের ওপরই মূলত ভরসা রেখেছেন নির্বাচক প্রধান অজিত আগরকর। অক্ষর প্যাটেলকে দলের সহ-অধিনায়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা এই মেগা ইভেন্টে ২০টি দল অংশ নিচ্ছে। গ্রুপ ‘এ’-তে থাকা টিম ইন্ডিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। ৩৫ বছর বয়সি অধিনায়ক সূর্যকুমারের জন্য এই টুর্নামেন্টটি অগ্নিপরীক্ষা হতে চলেছে। বুমরাহ, হার্দিক ও আর্শদীপদের নিয়ে গড়া এই দল নিয়েই স্বপ্ন দেখছে কোটি কোটি ভারতীয় ক্রিকেট প্রেমী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *