লেটেস্ট নিউজ

লন্ডনের বিলাসবহুল পার্টিতে একফ্রেমে দুই পলাতক শিল্পপতি – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজয় মাল্যর আসন্ন ৭০তম জন্মদিন উপলক্ষে লন্ডনের বেলগ্রেভ স্কোয়ারে নিজের বাসভবনে এক রাজকীয় প্রাক-জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেন ললিত মোদী। ভারতের দুই আলোচিত ও পলাতক ব্যক্তিত্বকে দীর্ঘ সময় পর একই ফ্রেমে দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে একাধিক বিশিষ্ট অতিথির উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

সূত্রের খবর, এই বিশেষ পার্টিতে উপস্থিত ছিলেন বায়োকন প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার-শ, হলিউড তারকা ইদ্রিস এলবা এবং ফ্যাশন ডিজাইনার মনোভিরাজ খোসলা। অনুষ্ঠানের বিভিন্ন ছবিতে অতিথিদের খোশমেজাজে পোজ দিতে দেখা গেছে। বিজয় মাল্য ও ললিত মোদীর এই আকস্মিক পুনর্মিলন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *