চাষের জমিতে উদ্ধার কার্তুজের স্তূপ – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম মেদিনীপুরের শালবনীতে চাষের জমি খুঁড়তেই মিলল ১৭৯টি জীবন্ত কার্তুজ। সোমবার সকালে আশনাশুলি এলাকায় আল কাটার সময় মাটির নিচে প্যাকেটগুলি দেখতে পান কৃষকরা। খবর পেয়ে পুলিশ এসে কার্তুজগুলি উদ্ধার করে। প্রাচীন ও নিষ্ক্রিয় এই গুলিগুলি কোথা থেকে এল, তা খতিয়ে দেখছে পুলিশ।

