ধ্রুব রাঠির এক ভিডিওতেই কি ধূলিসাৎ হবে ৩০০ কোটির ‘ধুরন্ধর’? নেটপাড়ায় তীব্র চাঞ্চল্য! – এবেলা
এবেলা ডেস্কঃ
বিতর্ক ও সাফল্যের শিখরে থাকা আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ছবিকে এবার সরাসরি চ্যালেঞ্জ জানালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি। ছবিটিকে ‘৩০০ কোটির প্রোপাগান্ডা’ আখ্যা দিয়ে তিনি দাবি করেন, একটি ইউটিউব ভিডিওর মাধ্যমেই এই সিনেমার ব্যবসা ও ভাবমূর্তি শেষ করে দেবেন। ট্রেলারে প্রদর্শিত চরম হিংসা ও রক্তপাত নিয়ে আগেই সরব হয়েছিলেন ধ্রুব।
শনিবার এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করে তিনি জানান, নির্মাতারা এই প্রত্যাঘাতের জন্য প্রস্তুত নন। ধ্রুবর মতে, এই ছবি তরুণ প্রজন্মের মনে বিষ ছড়াচ্ছে, যা সেন্সর বোর্ডের গুরুত্ব দিয়ে দেখা উচিত। সপ্তাহান্তের সন্ধ্যায় এই ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যত ‘বোমা’র মতো আছড়ে পড়েছে। এখন ধ্রুবর সেই ভিডিওর অপেক্ষায় রয়েছেন কৌতূহলী নেটিজেনরা।
It takes 1 YouTube video to destroy a ₹300 crore propaganda film
And I guarantee you that the MELTDOWN after this video will be so bad. They’re not ready for this. Releasing tonight 😉
— Dhruv Rathee (@dhruv_rathee) December 20, 2025

