লেটেস্ট নিউজ

৩ কোটি টাকার বিমার লোভে সাপ দিয়ে বাবাকে খুন! দুই ছেলের ভয়ংকর ছক ফাঁস – এবেলা

এবেলা ডেস্কঃ

তামিলনাড়ুর পোথাথুরপেট্টাই গ্রামে ৩ কোটি টাকার বিমার অর্থ হাতিয়ে নিতে নিজের বাবাকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছে দুই যুবক। পুলিশি তদন্তে জানা গেছে, ৫৬ বছর বয়সী গণেশনকে ঘুমন্ত অবস্থায় বিষধর শাঁখামুটি সাপ দিয়ে দংশন করানো হয়। প্রাথমিকভাবে একে স্বাভাবিক মৃত্যু মনে করা হলেও, বিমা সংস্থার সন্দেহ হওয়ায় ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে উঠে এসেছে এক রোমহর্ষক তথ্য। এর আগেও একবার কেউটে সাপ দিয়ে বাবাকে খুনের চেষ্টা করেছিল তারা। দ্বিতীয় দফায় সফল হওয়ার পর ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়। এই নৃশংস ষড়যন্ত্রে জড়িত থাকার অপরাধে দুই ছেলেসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা বিমার লোভে এই জঘন্য অপরাধের কথা স্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *