লেটেস্ট নিউজ

জাতীয় কুস্তিতে যাওয়ার পথে ট্রেনের শৌচাগারের পাশে ১৮ কুস্তিগির

জাতীয় কুস্তি প্রতিযোগিতায় যোগ দিতে গিয়ে চরম লাঞ্ছনার শিকার হলেন ওড়িশার ১৮ জন কুস্তিগির। টিকিট নিশ্চিত না হওয়ায় কনকনে ঠান্ডায় ট্রেনের সাধারণ কামরায় শৌচাগারের পাশে বসে উত্তরপ্রদেশ যাতায়াত করতে বাধ্য হন তারা। রাজ্য স্কুল ও গণশিক্ষা দপ্তরের অব্যবস্থাপনায় ১০ জন ছাত্র ও ৮ জন ছাত্রীর এই দুরাবস্থার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘিরে ক্ষোভ উগরে দিয়েছেন অভিভাবক ও কোচেরা। অভিযোগ উঠেছে, সরকারি উদাসীনতায় অপরিচ্ছন্ন পরিবেশে দীর্ঘ পথ সফর করায় খেলোয়াড়দের পারফরম্যান্সেও নেতিবাচক প্রভাব পড়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের চরম গাফিলতির বিরুদ্ধে সরব হয়ে নেটিজেনরা অবিলম্বে তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনায় ওড়িশা সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *