লেটেস্ট নিউজ

চিকিৎসকদের সুরক্ষায় কলকাতায় অভিনব উদ্যোগ

পরিষেবার চাপে পিষ্ট চিকিৎসকদের পেশাগত ঝুঁকি ও আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে কলকাতায় আয়োজিত হলো ‘হেল্থ অ্যান্ড ওয়েলথ ফোরাম’। রাতদিন রোগীর প্রাণ বাঁচাতে লড়ে যাওয়া ডাক্তারদের মানসিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এই সম্মেলনের মূল লক্ষ্য। কর্মক্ষেত্রে অনভিপ্রেত বিপত্তি মোকাবিলায় বিশেষজ্ঞরা তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

বিশিষ্ট অর্থ উপদেষ্টা সজল রায় ও অর্থনীতিবিদ নীতিন গোয়েল চিকিৎসকদের নিরাপদ লগ্নির কৌশল বাতলে দেন। প্রতিকূল পরিস্থিতিতেও কীভাবে নিজেদের ভবিষ্যৎ ও পরিবারের সুরক্ষা বজায় রাখা সম্ভব, সেই দিকগুলো সবিস্তারে আলোচনা করা হয়। পেশাগত উত্তেজনার মাঝেও চিকিৎসকদের নিশ্চিন্ত জীবন উপহার দিতেই এই বিশেষ কর্মশালার আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *