লেটেস্ট নিউজ

টি-২০ বিশ্বকাপ থেকে বাদ গিল! ‘কুনজর’ কাটাতে গাভাসকারের বিশেষ পরামর্শে তোলপাড় ক্রিকেটবিশ্ব – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ টি-২০ বিশ্বকাপের দল থেকে শুভমান গিলের বাদ পড়ার সিদ্ধান্তে উত্তাল ক্রিকেট মহল। দক্ষিণ আফ্রিকা সিরিজে ব্যাট হাতে ব্যর্থতার জেরে ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হারিয়েছেন এই তারকা ব্যাটার। তাঁর পরিবর্তে অক্ষর প্যাটেলকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছে বিসিসিআই। সাম্প্রতিক অফ-ফর্মের কারণে সমর্থকদের তোপের মুখে পড়লেও, গিলের বাদ পড়াকে বিস্ময়কর বলে অভিহিত করেছেন কিংবদন্তি সুনীল গাভাসকার। তাঁর মতে, ক্লাস চিরস্থায়ী এবং গিলের মতো প্রতিভাকে দলে রাখা উচিত ছিল।

গিলের ছন্দপতন নিয়ে আলোচনার মাঝেই গাভাসকারের একটি মন্তব্য চাঞ্চল্য ছড়িয়েছে। বিমানের সফরে শুভমানকে সান্ত্বনা দিয়ে তিনি জানান, অনেক সময় ক্রিকেটারের ওপর ‘কুনজর’ লাগে। তাই ফর্ম ফেরাতে বাড়ির লোককে দিয়ে সেই নজর কাটানোর পরামর্শ দেন গাভাসকার। দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফিরে ছন্দ ফিরে পেতে গিলের লড়াইকে তিনি স্বাভাবিক মনে করলেও, বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাঁর অনুপস্থিতি ভক্তদের হতাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *