লেটেস্ট নিউজ

কৃষ ৪ ছবিতে ফিরছে পুরনো শত্রু হৃত্বিকের মুখোমুখি দুর্ধর্ষ এই অভিনেতা

বলিউডের জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ ৪’ নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। এবার শোনা যাচ্ছে, নতুন এই পর্বে খলনায়ক হিসেবে দেখা যেতে পারে এক পরিচিত মুখকে। দীর্ঘ অপেক্ষার পর এই সিনেমায় ফিরতে পারেন ‘কোই মিল গ্যায়া’র সেই জনপ্রিয় অভিনেতা রজত বেদী। নির্মাতা রাকেশ রোশন এবার নস্ট্যালজিয়া উসকে দিয়ে পুরনো শত্রুকেই হৃত্বিক রোশনের বিপরীতে শক্তিশালী ভিলেন হিসেবে পর্দায় হাজির করার পরিকল্পনা করছেন।

সম্প্রতি আরিয়ান খানের একটি ওয়েব সিরিজের মাধ্যমে দীর্ঘ বিরতি কাটিয়ে কামব্যাক করেছেন রজত। এবার ‘কৃষ’ ইউনিভার্সে রাজ সাক্সেনা চরিত্রটি কীভাবে দুর্ধর্ষ ভিলেনে রূপান্তরিত হয়, তা দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে রজত বেদীর অন্তর্ভুক্তি ছবির গল্পে এক নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *