হীরা নয়, সোনাই সেরা! ২৬ হাজারে কেনা আংটি বেচতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার – এবেলা
এবেলা ডেস্কঃ
২০১৯ সালে ২৬ হাজার টাকায় কেনা হীরাকে সম্পদ ভেবেছিলেন এক মহিলা। তবে ২০২৫ সালে তা বিক্রি করতে গিয়ে দেখা দেয় বিপত্তি। অধিকাংশ স্বর্ণকার হীরাকে ‘মূল্যহীন’ আখ্যা দিয়ে কেবল সোনার দাম দিতে রাজি হন। শেষ পর্যন্ত পুরনো দোকান থেকে ৬ বছরের মাথায় ৬৫ হাজার টাকা মিললেও, সোনার তুলনায় এই রিটার্ন ছিল অত্যন্ত নগণ্য।
বিশেষজ্ঞদের মতে, উচ্চ মেকিং চার্জ এবং অতিরিক্ত রিটেইল মার্জিনের কারণে হীরা পুনঃবিক্রয়ে প্রায়শই লোকসান হয়। বিপরীতে, নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা অনেক বেশি নির্ভরযোগ্য ও লাভজনক। হীরা বিক্রির সময় বাজারদরের তুলনায় অনেক কম দাম পাওয়ায় আমজনতাকে হীরা কেনার আগে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন ভুক্তভোগী ওই মহিলা।

