লেটেস্ট নিউজ

খুদে পড়ুয়াদের জন্য দুঃসংবাদ: মাত্র ৬ দিনে নামল গরমের ছুটি! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগামী বছর থেকে গরমের ছুটি এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিল শিক্ষা দপ্তর। নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার অনুযায়ী, ১১ থেকে ১৬ মে পর্যন্ত মাত্র ছয় দিন গরমের ছুটি পাবেন খুদে পড়ুয়ারা। গত কয়েক বছরে তীব্র তাপপ্রবাহের কারণে মুখ্যমন্ত্রী যেখানে দীর্ঘ ছুটির নির্দেশ দিয়েছিলেন, সেখানে আগামী বছর ছুটির দিনের এই বড় কাটছাঁট নিয়ে শুরু হয়েছে চর্চা।

ছুটি কমলেও খুদেদের জন্য থাকছে টানা ২৫ দিনের পুজোর ছুটি। মূলত সিলেবাস সময়মতো শেষ করার লক্ষ্যেই সারা বছরের মোট ছুটির সংখ্যা কমিয়ে আনা হয়েছে বলে জানা গেছে। তবে গ্রীষ্মের তীব্র দাবদাহে পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত অভিভাবক মহল। সাত দিনেরও কম সময়ের এই গ্রীষ্মকালীন ছুটি প্রাথমিক স্কুলগুলোর জন্য নজিরবিহীন বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *