লেটেস্ট নিউজ

বাংলাদেশে পিটিয়ে হত্যা করা হলো আরও এক হিন্দু যুবককে

অশান্ত বাংলাদেশে ফের পিটিয়ে খুনের শিকার হলেন এক হিন্দু যুবক। রাজবাড়ী জেলার হোসেনডাঙ্গা গ্রামে টাকার বিবাদকে কেন্দ্র করে অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামের ওই যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে হত্যার রেশ কাটতে না কাটতেই এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

তদন্তে জানা গেছে, নিহত অমৃত মণ্ডলের বিরুদ্ধে থানায় একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে তাঁর এক সহযোগীকে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, তিনি একটি অপরাধী চক্র পরিচালনা করতেন এবং সম্প্রতি ভারত থেকে ফিরে এসে মুক্তিপণ দাবি শুরু করেছিলেন। জাতীয় নির্বাচনের আগে ওসামান হাদি হত্যাকাণ্ড এবং এই ধরণের ঘটনায় ওপার বাংলার পরিস্থিতি বর্তমানে বেশ উত্তপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *