১৯ বছর পর বাবার কবরের সামনে আবেগপ্রবণ তারেক জিয়া
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর শুক্রবার ঢাকার জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তারেক জিয়া। কড়া নিরাপত্তার মাঝেও সমাধির সামনে কিছুক্ষণ একাকী দাঁড়িয়ে প্রার্থনা করার সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ১৯ বছর পর বাবার সমাধিতে শ্রদ্ধা জানানোর এই মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন।
নিরাপত্তার স্বার্থে তারেক জিয়াকে বর্তমানে চার স্তরের কঠোর বলয়ে রাখা হয়েছে, যেখানে অনুমতিহীন কারও প্রবেশের সুযোগ নেই। এদিকে নির্বাচনী প্রচারের আগে আজ শনিবার তাঁর জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা সংক্রান্ত কাজ সম্পন্ন করার কথা রয়েছে। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শরিফ ওসমান হাদির কবরেও প্রার্থনা করবেন তিনি।

