লেটেস্ট নিউজ

মাসে ২.২০ লাখ টাকা বেতনের সরকারি চাকরি! সুযোগ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা, আবেদন করুন দ্রুত – এবেলা

এবেলা ডেস্কঃ

সরকারি চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এলো রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড। এখানে ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে মাসিক বেতন সর্বোচ্চ ২ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন জানাতে পারবেন। কলকাতা, গুরুগ্রাম ও চেন্নাই সহ দেশের বিভিন্ন প্রান্তে নিযুক্ত কর্মীদের পোস্টিং দেওয়া হবে।

আবেদনকারীদের মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বরসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। ম্যানেজার পদের জন্য বয়সসীমা ৩৬ এবং ডেপুটি ম্যানেজারের ক্ষেত্রে ৩২ বছর নির্ধারিত হলেও সংরক্ষিত বিভাগ ছাড় পাবে। অন্যদিকে, তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসও ২০২৫ সালের স্নাতকদের জন্য অফ-ক্যাম্পাস নিয়োগ শুরু করছে। মূলত ‘এআই-ফার্স্ট’ কৌশলে জোর দিতে স্পেশালিস্ট প্রোগ্রামার ও ডিজিটাল স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার পদে এই ফ্রেশারদের নিয়োগ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *