শান্তি চুক্তির পথে ইউক্রেন? জেলেনস্কি-ট্রাম্পের মেগা বৈঠকের পর বড় ইঙ্গিত! – এবেলা
এবেলা ডেস্কঃ
দীর্ঘস্থায়ী যুদ্ধ থামাতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বৈঠকের পর ট্রাম্প দাবি করেছেন, দুই দেশ একটি শান্তিচুক্তির ৯৫ শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এর আগে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও ট্রাম্পের সফল ফোনালাপ সম্পন্ন হয়। এই আলোচনাকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কিও।
তবে দনবাস অঞ্চলের ভূখণ্ড নিয়ে বিবাদ এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গিয়েছে। রাশিয়া এই এলাকা নিজেদের দখলে রাখতে অনড় থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা কাটেনি। ট্রাম্পের মতে, এখন যুদ্ধ থামানোর উপযুক্ত সময় এবং আগামী কয়েক সপ্তাহেই শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ পরিষ্কার হবে।

