লেটেস্ট নিউজ

পরকীয়ার জেরে ভয়ংকর সাজা! গৃহবধূকে জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরালো উন্মত্ত জনতা – এবেলা

এবেলা ডেস্কঃ

ত্রিপুরার উনকোটি জেলার কমলপুরে পরকীয়ার অভিযোগে এক গৃহবধূকে অমানবিক নিগ্রহের ঘটনা ঘটেছে। অভিযোগ, অন্য এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যাওয়ার পর বাড়ি ফিরলে শুক্রবার সকালে স্থানীয় মাতব্বর ও গ্রামবাসীরা তাঁকে টেনেহিঁচড়ে বাইরে বের করে আনে। এরপর ওই মহিলাকে প্রকাশ্যে মারধর করে গলায় জুতোর মালা পরিয়ে পুরো গ্রাম ঘোরানো হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানিয়েছে, বর্তমানে তিনি চিকিৎসাধীন ও নিরাপদ রয়েছেন। এই নক্কারজনক ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতায় মামলা রুজু করে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের ধরতে এলাকায় জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *