নন্দীগ্রামে ‘ট্যাবলেট’ নিয়ে শুভেন্দুর বিস্ফোরক দাবি! কেন সাবধান করলেন সনাতনীদের? – এবেলা
এবেলা ডেস্কঃ
নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ‘সেবাশ্রয়’ শিবির নিয়ে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, স্বাস্থ্য শিবিরের নামে বিতরণ করা ওষুধের ভেতরে গোপনে জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেট মিশিয়ে দেওয়া হতে পারে। সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষদের সতর্ক করে তিনি সাফ জানান, তৃণমূলের দেওয়া কোনো ওষুধ খাওয়া বা সেখানে রক্ত পরীক্ষা করানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।
শুভেন্দুর দাবি, বাংলাদেশের মতো নন্দীগ্রামেও হিন্দুদের জনসংখ্যা কমিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তিনি আরও বলেন, প্যারাসিটামল বা ওআরএস বিলি করে এলাকার মানুষের ভোট কেনা যাবে না। রাজনৈতিক স্বার্থে এই শিবিরকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলে তিনি স্থানীয়দের বিকল্প ব্যবস্থার আশ্বাস দেন। এই মন্তব্য ঘিরে বর্তমানে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

