‘অসুর বিনাশ করো মা!’ দুর্গা অঙ্গনের শিলান্যাসে SIR নিয়ে সরব মুখ্যমন্ত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজারহাটে ২৬২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘দুর্গা অঙ্গন’-এর শিলান্যাস অনুষ্ঠানে এসআইআর (SIR) ইস্যুতে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অশুভ শক্তির বিনাশ চেয়ে মা দুর্গার কাছে প্রার্থনা জানিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ চূড়ান্ত হয়রানি ও উদ্বেগের শিকার হচ্ছেন। নাগরিকত্ব প্রমাণের চাপে অনেককে প্রাণ হারাতে হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ১৯৭১ সালের চুক্তি অনুযায়ী এদেশে আসা মানুষরা ভারতীয় নাগরিক। উত্তরবঙ্গের হোটেলে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করে তিনি বাংলার শিল্প ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার আহ্বান জানান। ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতিকে সম্মান জানিয়ে তৈরি এই স্থায়ী কেন্দ্রে ৩৬৫ দিনই চলবে আরাধনা ও সাংস্কৃতিক উৎসব।

