৪০ লাখে কেনা সিএসকের নতুন তারকার লজ্জার বিশ্বরেকর্ড
আইপিএল নিলামে ৪০ লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংসে নাম লিখিয়েই অনাকাঙ্ক্ষিত এক বিশ্বরেকর্ড গড়লেন আমান খান। বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে পুডুচেরির এই অধিনায়ক ১০ ওভারে ১২৩ রান খরচ করে পুরুষদের লিস্ট-এ ক্রিকেটে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল স্পেলের নজির গড়লেন। ঝাড়খণ্ডের বিশাল রানের পাহাড়ের সামনে আমানের বোলিং ইকোনমি রেট ছিল ১২.৩, যা ক্রিকেট মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।
মুম্বইয়ের হয়ে অভিষেক করা আমান এর আগে দিল্লি ক্যাপিটালস ও কেকেআরের হয়ে আইপিএল খেলেছেন। চেন্নাই শিবিরে যোগ দেওয়ার পরপরই এমন হতাশাজনক পারফরম্যান্স তাঁর সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছে। একদিকে যখন সিএসকের অন্য নতুন রিক্রুট রামকৃষ্ণ ঘোষ বল হাতে সাত উইকেট নিয়ে নজর কেড়েছেন, সেখানে আমান খানের এই রেকর্ড গড়া রান খরচ চেন্নাই ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

