লেটেস্ট নিউজ

ভারত-পাক যুদ্ধ থামিয়েছে বেজিং? ট্রাম্পের পর এবার বিস্ফোরক দাবি চিনের! – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারত ও পাকিস্তানের মধ্যকার সামরিক উত্তেজনা প্রশমনে এবার নাটকীয়ভাবে মধ্যস্থতার দাবি করল চিন। ওয়াশিংটনের পর বেজিংও দাবি করেছে, গত মে মাসের সীমান্ত সংঘর্ষ থামাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই জানান, বিশ্বজুড়ে শান্তি স্থাপনের প্রচেষ্টায় চিন ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করেছে। তবে ভারত বরাবরই এই ধরনের কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করে আসছে।

নয়াদিল্লির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ‘অপারেশন সিঁদুর’ পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো বিশ্বনেতার প্রভাব ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রক নিশ্চিত করেছে, সংঘর্ষবিরতির সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ দ্বিপাক্ষিক এবং ভারতের নিজস্ব সার্বভৌম পদক্ষেপ। চিনের এই দাবিকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে, বিশেষ করে যখন তাদের বিরুদ্ধে পাকিস্তানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *