ইজরায়েলের এক চালে ২১ দেশে কম্পন ভারতের জন্য খুলে গেল লটারির দরজা
সোমালিল্যান্ডকে কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা করে বিশ্ব রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে ইজরায়েল। লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ায় তুরস্ক ও পাকিস্তানসহ ২১টি দেশ চরম অস্বস্তিতে পড়েছে। এই মাস্টারস্ট্রোকের ফলে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের নিয়ন্ত্রণ পরোক্ষভাবে ভারতের বন্ধুরাষ্ট্রের হাতে চলে এল। বিশ্ব বাণিজ্যের ৪০ শতাংশ নিয়ন্ত্রণকারী এই পথে ইজরায়েলের উপস্থিতি শত্রু দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
ভারতের জন্য এই ঘটনা কৌশলগতভাবে অত্যন্ত লাভজনক। জিবুতিতে চিনের সামরিক ঘাঁটি এবং পাকিস্তানের গোয়াদর বন্দরের পাল্টা জবাব হিসেবে সোমালিল্যান্ডে ইজরায়েলের অবস্থান নয়াদিল্লির জন্য সুরক্ষাকবচ হয়ে উঠবে। কাশ্মীর ইস্যুতে ভারতের বিরোধিতা করা তুরস্ক এখন নিজের ঘর সামলাতে ব্যস্ত। ফলে বিনা যুদ্ধে জয়ী হয়ে আফ্রিকা উপকূলে এক শক্তিশালী মিত্র পেল ভারত, যা চিনের আধিপত্য রুখতে এবং সামুদ্রিক বাণিজ্য নিরাপদ রাখতে বিশেষ সহায়ক হবে।

