নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়
এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের আবহে এবার সরাসরি দিল্লি অভিযানে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ডেরেক ওব্রায়েন ও চন্দ্রিমা ভট্টাচার্যসহ ৯ সদস্যের প্রতিনিধি দল নিয়ে কেন্দ্রীয় নির্বাচন সদনে যাচ্ছেন তিনি। ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের নাম নিয়ে কমিশনের তোলা প্রশ্নের জবাব চেয়ে ৫ দফা দাবি পেশ করবেন তৃণমূল নেতৃত্ব।
কমিশনে যাওয়ার আগে দিল্লিতে দলীয় কার্যালয়ে প্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক করেন অভিষেক। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে এই সাক্ষাতের ফলাফল কী হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। তৃণমূল সূত্রের খবর, কমিশনের উত্তরে সন্তুষ্ট না হলে বড়সড় আন্দোলনের পথে হাঁটতে পারে শাসকদল। সদর্থক উত্তর না মিললে প্রয়োজনে নির্বাচন কমিশন ঘেরাওয়েরও কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তৃণমূল সেনাপতি।

