লেটেস্ট নিউজ

সাবধান এই পেইনকিলার লিভারের জন্য চরম ঝুঁকিপূর্ণ খবরদার আর খাবেন না

জনপ্রিয় ব্যথানাশক ওষুধ নাইমেসুলাইডের ১০০ এমজি-র বেশি মাত্রার ডোজ নিষিদ্ধ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজরি বোর্ডের পরামর্শে ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্টের আওতায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উচ্চমাত্রার এই ওষুধ সেবনে মানুষের লিভারে মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে। জনস্বার্থ রক্ষায় অবিলম্বে এই ওষুধের উৎপাদন, বিক্রি ও বিতরণের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, বাজারে নিরাপদ বিকল্প থাকায় লিভারের জন্য ক্ষতিকারক এই হাই-ডোজ রাখা আর যুক্তিসঙ্গত নয়। বর্তমানে ১০০ এমজি-র বেশি ওরাল ট্যাবলেট বা সিরাপ বিক্রি করা সম্পূর্ণ বেআইনি হিসেবে গণ্য হবে। উল্লেখ্য, ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য এই ওষুধ ২০১১ সাল থেকেই নিষিদ্ধ। চিকিৎসকদের পরামর্শ ছাড়া কোনো ব্যথানাশক না কেনার জন্য সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *