ইভিএম বিতর্কে রাহুল গান্ধীকে মোক্ষম জবাব কর্নাটকের মানুষের – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচন প্রক্রিয়া এবং ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে রাজনৈতিক উত্তাপের মাঝেই নয়া মোড় আনল কর্নাটক সরকারের সাম্প্রতিক এক সমীক্ষা। রাজ্যের চারটি প্রশাসনিক বিভাগের ১০২টি বিধানসভা কেন্দ্রে চালানো এই সমীক্ষায় দেখা গেছে, বিপুল সংখ্যক নাগরিক এখনও ইভিএমের ওপর গভীর আস্থা রাখেন। প্রায় ৮৩.৬১ শতাংশ উত্তরদাতা ইভিএমকে নির্ভরযোগ্য বলে মনে করেন এবং অধিকাংশ মানুষই এর ফলাফলকে নির্ভুল বলে মেনে নিয়েছেন।
এই পরিসংখ্যান সামনে আসতেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ইভিএম বিরোধী অবস্থানের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করেছে বিজেপি। বিরোধী দলনেতা আর অশোকের দাবি, কর্নাটকের সাধারণ মানুষ রাহুল গান্ধীর নেতিবাচক প্রচারকে প্রত্যাখ্যান করে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সমর্থন জানিয়েছেন। বিজেপির মতে, স্থানীয় নির্বাচনে ব্যালট ব্যবহারের সিদ্ধান্ত আদতে পিছিয়ে যাওয়ার রাজনীতি, যা জনগণের এই আস্থার প্রতিফলনকে অবমাননা করার নামান্তর।

