লেটেস্ট নিউজ

গিগ কর্মীদের জন্য বড় খবর! সামাজিক সুরক্ষা পেতে মানতে হবে কেন্দ্রের এই কড়া শর্ত – এবেলা

এবেলা ডেস্কঃ

কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের নতুন খসড়া অনুযায়ী, গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের সামাজিক সুরক্ষা পেতে বছরে অন্তত ৯০ দিন নির্দিষ্ট অ্যাগ্রিগেটরের সঙ্গে কাজ করা বাধ্যতামূলক। একাধিক সংস্থায় যুক্ত থাকলে এই সময়সীমা ১২০ দিন হতে হবে। একদিনে একাধিক সংস্থায় কাজ করলে প্রতিটি কাজই পৃথক ‘কাজের দিন’ হিসেবে গণ্য হবে। সরাসরি বা সহযোগী সংস্থার মাধ্যমে যুক্ত কর্মীরাও এই নিয়মের আওতায় আসবেন।

সুবিধা পেতে অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের কেন্দ্রীয় পোর্টালে বাধ্যতামূলক নথিভুক্তি ও ডিজিটাল পরিচয়পত্র নিতে হবে। তবে মোবাইল নম্বর বা দক্ষতার মতো প্রয়োজনীয় তথ্য নিয়মিত আপডেট না করলে সামাজিক সুরক্ষা প্রকল্পের যোগ্যতা হারানোর ঝুঁকি থাকবে। নতুন এই নিয়মে গিগ কর্মীদের সরকারি স্বীকৃতি মিললেও, কাজের দিনের এই নির্দিষ্ট শর্ত পূরণ করা অনেকের কাছেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *