লেটেস্ট নিউজ

আরডিএক্স হাতে ডাক্তাররা কেন এবং দেশে বাড়ছে শিক্ষিত সন্ত্রাসবাদ – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সাম্প্রতিক এক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে ‘হোয়াইট কলার টেররিজম’ বা উচ্চশিক্ষিতদের সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, দিল্লিতে বোমা বিস্ফোরণের ঘটনায় একজন চিকিৎসকের জড়িত থাকার প্রমাণ মিলেছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নৈতিকতা ও সংস্কারহীন শিক্ষা সমাজের জন্য হিতে বিপরীত হতে পারে বলে তিনি সতর্ক করেন।

রাজনাথ সিং গুরুত্ব দিয়ে বলেন যে কেবল পেশাদার সাফল্য নয়, বরং চরিত্র গঠনই শিক্ষার আসল উদ্দেশ্য হওয়া উচিত। প্রযুক্তিগত অগ্রগতির এই যুগে ভারতকে ২০৩০ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং আগামী ১৫-২০ বছরের মধ্যে প্রতিরক্ষা খাতে সম্পূর্ণ আত্মনির্ভর করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *