‘স্বচ্ছ’ শহরে বিষাক্ত জল! দুই দশকের প্রশাসনিক গাফিলতিতেই কি ঝরল ১১ প্রাণ? – এবেলা
এবেলা ডেস্কঃ
টানা তিনবার দেশের পরিচ্ছন্ন শহরের তকমা পেলেও ইন্দোরে এখন হাহাকার। দূষিত জল পানের জেরে মৃত্যু হয়েছে ১১ জনের, হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক। অভিযোগ উঠেছে, ২০০৪ সাল থেকে জলপ্রকল্প সংস্কারের বিপুল অর্থ বরাদ্দ হলেও দুর্নীতির জেরে নিকাশি ব্যবস্থা আধুনিক হয়নি। ২০১৯ সালে ক্যাগ (CAG) রিপোর্টেও পাইপলাইনে লিকেজ ও যত্রতত্র নোংরা জলের অনুপ্রবেশ নিয়ে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছিল।
তদন্তে উঠে এসেছে ভাগীরথপুরার ভয়াবহ চিত্র। ২০২২ সালে পাইপলাইন বদলের টেন্ডার পাশ হলেও লাল ফিতের ফাঁসে ফাইলবন্দি ছিল জরুরি কাজ। বিপর্যয়ের পর রাতারাতি মেরামতি শুরু হলেও প্রশাসনের এই দীর্ঘমেয়াদী উদাসীনতাকে ‘পরিকল্পিত মৃত্যুফাঁদ’ বলছেন বিশেষজ্ঞরা। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এবং দূষিত নমুনা অগ্রাহ্য করার ফলেই আজ কার্যত অভিশপ্ত হয়ে উঠেছে এই সাজানো শহর।

.jpg.webp?ssl=1)