বিজেপিকে রুখতে মমতাকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার শপথ! বড়বাজারে বড় চমক হিন্দিভাষীদের – এবেলা
এবেলা ডেস্কঃ
বড়বাজারের ঐতিহ্যবাহী ‘লিট্টি চোখা উৎসব’ থেকে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন হিন্দিভাষী নেতৃত্ব। রবিবারের এই অনুষ্ঠানে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে স্পষ্ট বার্তা দেওয়া হয়, বিজেপির বিভাজনের রাজনীতি বর্জন করে উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন তারা। আয়োজক কৃষ্ণপ্রতাপ সিং সাফ জানান, বিহারের হিন্দিভাষীরা বাংলাকে ভালোবেসে একযোগে তৃণমূলকে জেতাতে বদ্ধপরিকর।
অনুষ্ঠানে সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম ও কুণাল ঘোষের মতো হেভিওয়েট নেতারা উপস্থিত ছিলেন। নেতারা স্মরণ করিয়ে দেন যে, সরকারি প্রকল্পের সুবিধা ধর্ম বা ভাষা নির্বিশেষে সকলেই পাচ্ছেন। ধর্মীয় ভেদাভেদ ভুলে বাংলা ও হিন্দিভাষী মানুষের এই ঐক্যবদ্ধ সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য নবান্নে ফেরাতে বড় ভূমিকা নেবে বলে আশাবাদী ঘাসফুল শিবির।

