লেটেস্ট নিউজ

বাংলাদেশের দাবি কি মানছে না আইসিসি? – এবেলা

এবেলা ডেস্কঃ

জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি (ICC) সম্ভবত বাংলাদেশের দাবি মেনে নিচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার যে দাবি বাংলাদেশ তুলেছিল, তা নাকচ হওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।

একাধিক রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) এক প্রতিনিধির সঙ্গে আইসিসি কর্মকর্তাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের সূচি নতুন করে তৈরি করা বা ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়। সংশ্লিষ্ট সূত্রের খবর, ভেন্যু না বদলালেও বাংলাদেশ দলের জন্য নিশ্ছিদ্র ও সর্বোচ্চ স্তরের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *