লেটেস্ট নিউজ

শরীরে ক্যানসার ছড়ানোর ‘মাস্টারমাইন্ড’ চিহ্নিত! বিজ্ঞানীদের হাতে এল মারণ রোগ দমনের অব্যর্থ চাবিকাঠি – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণায় ধরা পড়ল ক্যানসার কোষের প্রধান রক্ষাকর্তা ‘টিএকে১’ প্রোটিন। এই প্রোটিনটি টিউমারের চারপাশে শক্তিশালী বর্ম তৈরি করে কেমোথেরাপি ও ইমিউন সিস্টেমের আক্রমণ থেকে ক্যানসার কোষকে বাঁচিয়ে রাখে। এমনকি শরীরের রোগ প্রতিরোধকারী টি-কোষকেও এটি অকেজো করে দেয়। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি ও অস্ট্রেলিয়ার গবেষকদের এই আবিষ্কার ক্যানসার চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

গবেষকেরা জানিয়েছেন, এই ক্ষতিকারক প্রোটিনটিকে নিষ্ক্রিয় করতে পারলেই ক্যানসারের বৃদ্ধি থামিয়ে দেওয়া সম্ভব। বর্তমানে ইমিউনোথেরাপির মাধ্যমে এই প্রোটিন দমনের বিশেষ ওষুধ তৈরি হচ্ছে, যা ইঁদুরের ওপর পরীক্ষায় অভাবনীয় সাফল্য পেয়েছে। মানুষের শরীরে এই পদ্ধতির সফল প্রয়োগ ঘটলে ক্যানসার নির্মূল করা অনেক সহজ হবে। ‘সেল রিপোর্ট’ জার্নালে প্রকাশিত এই তথ্য মারণ রোগের বিরুদ্ধে লড়াইয়ে বড় জয় হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *