তেলের ট্যাঙ্কার দখল ঘিরে পুতিন-ট্রাম্প সংঘাত: দোরগোড়ায় কি তৃতীয় বিশ্বযুদ্ধ? – এবেলা
এবেলা ডেস্কঃ
আটলান্টিক ও ক্যারাবিয়ান সাগরে রাশিয়ার দুটি তেলের ট্যাঙ্কার মার্কিন বাহিনী দখল করায় চরম উত্তেজনা ছড়িয়েছে। মস্কোর দাবি, আন্তর্জাতিক আইন মেনে চলা জাহাজ দুটির ওপর ওয়াশিংটন জলদস্যুর মতো আচরণ করেছে। এর জবাবে কৃষ্ণসাগর ও বাল্টিক সাগরে মার্কিন এবং ব্রিটিশ ট্যাঙ্কার জব্দের হুমকি দিয়েছে ক্রেমলিন।
সংঘাত মোকাবিলায় পুতিন ইতোমধ্যে পরমাণু শক্তিচালিত বিধ্বংসী সাবমেরিন ‘বেলগোরোড’ মোতায়েন করেছেন। রাশিয়ার ডুমা কাউন্সিলের হুঁশিয়ারি, ট্রাম্পের আগ্রাসন বন্ধে প্রয়োজনে মার্কিন জাহাজে টর্পেডো হামলা চালানো হবে। জ্বালানি ও সমুদ্রসীমার নিয়ন্ত্রণ নিয়ে দুই মহাশক্তির এই মুখোমুখি অবস্থান বিশ্বজুড়ে যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে।

