ইরানে গণবিদ্রোহ, গদি উল্টে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাস্তায় হাজার হাজার মানুষ – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানে আকাশচুম্বী মুদ্রাস্ফীতি ও চরম অর্থকষ্টের প্রতিবাদে ছড়িয়ে পড়া বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে। অন্তত ৫০টি শহরে চলমান এই গণআন্দোলনে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে এখন পর্যন্ত ৩৯ জন প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির সমর্থনে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসার পর দেশটির অন্তত ২ হাজার ২৬০ জনকে আটক করা হয়েছে।
বিক্ষোভকারীদের সমর্থনে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানি জনগণের কণ্ঠরোধ করার চেষ্টা করা হলে আমেরিকা চুপ করে বসে থাকবে না। ইসলামিক বিপ্লবের পর এই প্রথম সরাসরি শাহ-র সমর্থনে রাজপথে স্লোগান উত্তাল হয়েছে। বর্তমানে পুরো দেশ কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সেনাশক্তি প্রয়োগ করে বিক্ষোভ দমনের চেষ্টা চালাচ্ছে ইরান সরকার।
