‘কারও চাপে আমাদের নীতি পরিবর্তন হবে না’, হুমকি ট্রাম্পের – এবেলা
এবেলা ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ৫০০ শতাংশ আমদানি শুল্কের হুমকির মুখে কড়া অবস্থান নিল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়েছেন, কোনো বহিরাগত চাপে ভারতের জ্বালানি নীতি পরিবর্তন হবে না। ১.৪ বিলিয়ন মানুষের চাহিদা মেটাতে সাশ্রয়ী মূল্যের তেল ও ইউরেনিয়াম নিশ্চিত করা দিল্লির অগ্রাধিকার। ভারতের এই স্বাধীন বিদেশ নীতি ও জ্বালানি নিরাপত্তা সম্পূর্ণ সার্বভৌম বিষয়।
অন্যদিকে, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে মার্কিন বাণিজ্য সচিবের মন্তব্যকে ‘ভুল’ বলে উড়িয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক। দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে এবং ২০২৫ সাল থেকে প্রধানমন্ত্রী মোদী ও ট্রাম্পের আটবার ফোনালাপ দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা প্রমাণ করে। পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতি ও তাইওয়ান প্রণালীর উত্তেজনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

