কলকাতা

কলকাতায় সামান্য বাড়ল ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তবে এখনই বছরজুড়ে বড় অভিযানের ছক পুরসভার

শহরে ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত বছরের তুলনায় সামান্য বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে কলকাতা পুরসভা। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছর মোট ১ হাজার ৭৩৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা ২০২৪ সালের ১ হাজার ৩১৬ জনের তুলনায় কিছুটা বেশি। তবে ২০২৩ সালের ভয়াবহ সংক্রমণের তুলনায় এই সংখ্যা প্রায় ৯১ শতাংশ কম হওয়ায় স্বস্তিতে রয়েছেন স্বাস্থ্যকর্তারা। পুর কর্তৃপক্ষের মতে, করোনা পরবর্তী সময়ের তুলনায় সংক্রমণের হার গত দুই বছরে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

চলতি বছর ডেঙ্গু প্রতিরোধে কোনো রকম আত্মতুষ্টির জায়গা রাখতে নারাজ প্রশাসন। আগামী ১৬ জানুয়ারি কেন্দ্রীয় সচেতনতা মিছিলের মাধ্যমে নতুন বছরের কর্মসূচি শুরু করতে চলেছে পুরসভা। বছরের শুরু থেকেই মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে ময়দানে নামছেন পুরকর্মীরা। ধারাবাহিক নজরদারি ও সচেতনতা বজায় রেখে সংক্রমণের গ্রাফ নাগালের মধ্যে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ। স্বাস্থ্য দপ্তরের মতে, ২০২৩ সালের তুলনায় গত দু’বছর সংক্রমণ অনেকটাই কম থাকলেও সারা বছর সতর্ক থাকা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *