পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় ঘুমন্ত স্বামীর গলা কাটলেন তৃতীয় স্ত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রদেশের আনুপ্পুর জেলায় অবৈধ সম্পর্কের জেরে স্বামীকে নৃশংসভাবে খুনের অভিযোগে তৃতীয় স্ত্রী, তাঁর প্রেমিক এবং এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬০ বছর বয়সী ভাইয়ালাল রজকের সঙ্গে তাঁর শ্যালিকা তথা তৃতীয় স্ত্রী বিমলার দাম্পত্য কলহ চরমে ওঠে যখন বিমলা নারায়ণ দাস নামে এক জমি ব্যবসায়ীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এই সম্পর্কের কথা স্বামী জেনে যাওয়ায় তাঁকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন বিমলা।
পরিকল্পনা অনুযায়ী গভীর রাতে ঘুমন্ত ভাইয়ালালের মাথায় রড দিয়ে আঘাত করে তাঁর গলা কেটে দেওয়া হয়। এরপর প্রমাণ লোপাটের জন্য দেহটি বস্তায় ভরে বাড়ির পিছনের কুয়োয় ফেলে দেন অভিযুক্তরা। পরদিন সকালে ভাইয়ালালের দ্বিতীয় স্ত্রী দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে তদন্ত শুরু হয়। জিজ্ঞাসাবাদের মুখে বিমলা নিজের অপরাধ স্বীকার করেছেন এবং পুলিশ বর্তমানে তিন অভিযুক্তকে রিমান্ডে নিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

