লেটেস্ট নিউজ

স্মৃতি ঝড়ে তছনছ উত্তরপ্রদেশ, ৯ উইকেটে বিশাল জয় বেঙ্গালুরুর – এবেলা

এবেলা ডেস্কঃ

মহিলা প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্সকে স্রেফ উড়িয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে উত্তরপ্রদেশ নির্ধারিত ওভারে ১৪৩ রান সংগ্রহ করলেও, স্মৃতি মান্ধানার দল মাত্র এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়। বিধ্বংসী ব্যাটিং করে মাত্র ৪০ বলে ৮৫ রান করেন গ্রেস হ্যারিস। অধিনায়ক স্মৃতি মান্ধানা ৪৭ রানে অপরাজিত থাকেন। ৪৭ বল বাকি থাকতেই ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয় আরসিবি।

ম্যাচের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে উত্তরপ্রদেশ মাত্র ৫০ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে। ষষ্ঠ উইকেটে ডিয়েন্ড্রা ডটিন ও দীপ্তি শর্মার ৯৩ রানের লড়াই দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়। বেঙ্গালুরুর পক্ষে নাদিন ডি ক্লার্ক ও শ্রেয়াঙ্কা পাতিল দুটি করে উইকেট নেন। এই জয়ের ফলে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেল বেঙ্গালুরু, অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে চাপে পড়ল উত্তরপ্রদেশের যোদ্ধারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *