লেটেস্ট নিউজ

৫ তলা ভবনে ২০০০ টন সবজি! সিঙ্গাপুরের হাই-টেক খামার দেখে অবাক বিশ্ব – এবেলা

এবেলা ডেস্কঃ

সিঙ্গাপুর: মাত্র ৫ তলার একটি ভবনের ভেতর বছরে উৎপাদিত হবে ২০০০ টন টাটকা সবজি! অবিশ্বাস্য মনে হলেও আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এমনই এক আসাম্ভবকে সম্ভব করে দেখিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। দেশটির জুরং ওয়েস্টে চালু হয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম ‘ভার্টিক্যাল ফার্ম’ বা উল্লম্ব খামার, যা কৃষি জগতের সংজ্ঞাই বদলে দিচ্ছে।

জমির অভাব মেটাবে ‘উল্লম্ব কৃষি’ ভৌগোলিক সীমারেখা ছোট হওয়ায় সিঙ্গাপুরে চাষযোগ্য জমির পরিমাণ অত্যন্ত নগণ্য। এই সংকট মোকাবিলায় তারা বেছে নিয়েছে ‘উল্লম্ব কৃষিকাজ’ পদ্ধতি। লাইব্রেরিতে বই সাজিয়ে রাখার মতো এখানে একটির ওপর আরেকটি তাকে ফসল ফলানো হয়। প্রায় ৬২.২৬ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই খামারটির নাম দেওয়া হয়েছে ‘গ্রিনফাইটো’। এখানে মাটি ছাড়াই শুধু পুষ্টিসমৃদ্ধ জল ব্যবহার করে ‘হাইড্রোপনিক্স’ পদ্ধতিতে চাষাবাদ চলছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের চমক এই খামারের মূল চালিকাশক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং রোবোটিক্স। ভবনের ভেতরে সূর্যের আলোর বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে উন্নত মানের LED লাইট। এআই প্রযুক্তির মাধ্যমে গাছের প্রয়োজন অনুযায়ী আলোর উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করা হয়, যার ফলে বিদ্যুৎ খরচ প্রায় ৩০ শতাংশ কমে এসেছে। ভারী ট্রে সরানো থেকে শুরু করে গাছের স্বাস্থ্য পরীক্ষা—সবই করছে স্বয়ংক্রিয় রোবট।

উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রাথমিক পর্যায়ে এই কেন্দ্র থেকে ২০০ টন মাশরুম ও শাকসবজি পাওয়া যাবে। তবে পূর্ণোদ্যমে কাজ শুরু হলে বছরে উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ২০০০ টনে। ২৩ ফুট উচ্চতা পর্যন্ত ধাপে ধাপে সাজানো এই সবুজ বিপ্লব ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি মাইলফলক হয়ে থাকবে।

খাদ্য উৎপাদনে স্বনির্ভর হতে সিঙ্গাপুরের এই হাই-টেক মডেলটি এখন সারা বিশ্বের কাছে এক অনুকরণীয় উদাহরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *