আঙুলের কালি না কি মার্কার? মহারাষ্ট্রের পুরভোটে জালিয়াতির অভিযোগে উত্তাল মুম্বই! – এবেলা
এবেলা ডেস্কঃ
বৃহন্মুম্বইসহ মহারাষ্ট্রের ২৮টি পুরসভা নির্বাচনে ভোটারদের আঙুলে কালির বদলে মার্কার পেন ব্যবহারের অভিযোগে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে। এমএনএস প্রধান রাজ ঠাকরে এবং উদ্ধব শিবিরের দাবি, মার্কারের দাগ সহজেই মুছে ফেলা যাচ্ছে, যা নির্বাচনে কারচুপির সুযোগ করে দিচ্ছে। রাজ ঠাকরে এই ঘটনাকে ‘জালিয়াতি’ আখ্যা দিয়ে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
পাল্টা জবাবে বিএমসি কমিশনার ভূষণ গররানি অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ২০১২ সাল থেকেই স্থানীয় নির্বাচনে মার্কার পেন ব্যবহারের নিয়ম রয়েছে। প্রশাসনের দাবি, নখের দাগ হালকা হলেও চামড়ার দাগ মোছা আসাম্ভব। দীর্ঘ চার বছর পর হওয়া এই হাই-ভোল্টেজ নির্বাচনে মার্কার বিতর্ক এখন রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

