স্মার্টফোনের বাজারে বিপ্লব: ১০,০০০mAh ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি! – এবেলা
এবেলা ডেস্কঃ
রিয়েলমি ভারতে তাদের শক্তিশালী ‘পি’ সিরিজের নতুন স্মার্টফোন Realme P4 Power 5G লঞ্চের ঘোষণা দিয়েছে। এই ফোনে থাকছে অবিশ্বাস্য ১০,০০০mAh ব্যাটারি, যা একবার চার্জে দেড় দিন পর্যন্ত ব্যাকআপ দেবে। এমনকি ফোনের চার্জ ১০ শতাংশে নামলেও এটি গেমিংয়ের সময় স্থিতিশীল পারফরম্যান্স বা FPS বজায় রাখতে সক্ষম।
ডিভাইসটিতে বাইপাস চার্জিং এবং ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকবে। ফ্লিপকার্টে ইতিমধ্যে ফোনটির মাইক্রোসাইট লাইভ হয়েছে, যেখানে এর উন্নত কুলিং সিস্টেম ও দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের ইঙ্গিত দেওয়া হয়েছে। ৭০০০mAh ব্যাটারির যুগ পেরিয়ে রিয়েলমির এই বিশাল ব্যাটারি স্মার্টফোন দুনিয়ায় নতুন চমক সৃষ্টি করতে চলেছে।

