শীর্ষ আদালতে ইডির বিস্ফোরক দাবি, রাজীব কুমারকে কি সাসপেন্ড করবে সুপ্রিম কোর্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
আই-প্যাক মামলায় এবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সাসপেনশন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, গত ৮ জানুয়ারি কলকাতায় তল্লাশি অভিযানের সময় রাজীব কুমার সহ প্রশাসনের শীর্ষ কর্তারা তদন্তে সরাসরি বাধা সৃষ্টি করেছেন। এমনকি অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধরনায় বসার প্রসঙ্গটিও শীর্ষ আদালতে উল্লেখ করেছে ইডি।
আজ বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে এই মামলার হাইভোল্টেজ শুনানি হওয়ার কথা। ইডির দাবি, মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত প্রক্রিয়া ব্যাহত করেছেন এবং গুরুত্বপূর্ণ ফাইল সরিয়ে ফেলেছেন। এই পরিস্থিতিতে তদন্তের স্বার্থে রাজীব কুমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পাশাপাশি পুরো ঘটনার নিরপেক্ষ সিবিআই তদন্তের আবেদন জানিয়েছে সংস্থাটি।

