‘এবার বুলেট লক্ষ্যভ্রষ্ট হবে না!’ ট্রাম্পকে সরাসরি খতমের হুঁশিয়ারি ইরানের – এবেলা
এবেলা ডেস্কঃ
ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি প্রাণনাশের হুঁশিয়ারি দিল ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি একটি বিতর্কিত ভিডিও ফুটেজ সম্প্রচার করা হয়েছে। সেখানে ট্রাম্পের ওপর হওয়া গত বছরের পেনসিলভানিয়া হামলার প্রসঙ্গ টেনে সাফ জানানো হয়েছে যে, এবার আর বুলেট লক্ষ্যভ্রষ্ট হবে না।
ইরান সরকারের বিরুদ্ধে ট্রাম্পের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের হুমকির পাল্টা হিসেবেই এই প্রচ্ছন্ন বার্তা। ভিডিওতে পেনসিলভানিয়া সমাবেশের ছবির নিচে ফরাসি ভাষায় লেখা ছিল সেই চরম হুঁশিয়ারি। এই ঘটনায় আমেরিকা ও ইরানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা নতুন করে তুঙ্গে পৌঁছেছে।

