লেটেস্ট নিউজ

ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ, রণক্ষেত্র বেলডাঙা – এবেলা

এবেলা ডেস্কঃ

মুর্শিদাবাদের বেলডাঙার যুবক আলাউদ্দিন শেখের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতে যাওয়া ওই শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় পিটিয়ে খুনের অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। শুক্রবার দেহ গ্রামে ফিরতেই উত্তেজনা চরমে পৌঁছায়। ক্ষুব্ধ জনতা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান এবং বেলডাঙা স্টেশনে ট্রেন চলাচল আটকে দেন।

মৃতের পরিবারের দাবি, পরিচয়পত্র দেখে মুর্শিদাবাদের বাসিন্দা জানার পরই তাঁকে টার্গেট করা হয়েছে। শেষ ফোনে যুবকটি প্রাণভয়ে আতঙ্কে থাকার কথা জানিয়েছিলেন। ঘটনার প্রতিবাদে তৃণমূল ও বিজেপি উভয় পক্ষের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হলেও অবরোধের জেরে শিয়ালদহ-লালগোলা শাখা এবং উত্তরবঙ্গগামী সড়কে যান চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *