বাংলায় দাঙ্গা বাধানোর ছক! কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার – এবেলা
এবেলা ডেস্কঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপি ও নির্বাচন কমিশন ‘এসআইআর’ (SIR)-এর দোহাই দিয়ে বাংলায় পরিকল্পিতভাবে দাঙ্গা ও অশান্তি বাধানোর চেষ্টা করছে। শুক্রবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে তিনি জানান, মালদহসহ বিভিন্ন জেলায় নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ ও ট্রাইবালদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, যা অত্যন্ত নক্কারজনক।
আধার কার্ড ও ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ না করার সমালোচনা করে তিনি একে গণতান্ত্রিক অধিকার হরণের চেষ্টা বলে অভিহিত করেন। এছাড়া পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার ঘটনায় বিজেপি শাসিত রাজ্যগুলিকে নিশানা করে মমতা বলেন, ভয় দেখিয়ে তাঁকে থামানো যাবে না; তিনি শেষ পর্যন্ত মানুষের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাবেন।

